রিপোর্ট বাংলাদেশ~~
১৩ মে ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামিন নিতে গিয়ে কারাগারে আ.লীগের ২ নেতা

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল (৪৫) ও পৌর যুবলীগের সভাপতি মো. সোহেল শেখকে (৪৫) জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার (১২ মে) দুপুরে তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে তারা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আসামি সুজ্জল গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ডের দেওয়ানপাড়ার বাসিন্দা এবং মামলার এজাহারভুক্ত ৭নং আসামি। অপরদিকে সোহেল শেখ পৌরসভার ৯নং ওয়ার্ডের ইবাদ আলী মিস্ত্রি পাড়ার বাসিন্দা ও মামলার ৩০নং এজাহারভুক্ত আসামি।

 

গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালান। গুলি ছোড়ার পাশাপাশি ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলার অভিযোগ উঠে। এতে আন্দোলনের বেশ কয়েকজন কর্মী আহত হন। এ ঘটনায় গত ১০ ডিসেম্বর শরীফুল ইসলাম নামে এক ছাত্র বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় ৫৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা করেন। শরীফুল রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মো. শাহজাহানের ছেলে।

রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুর রাজ্জাক বলেন, হাইকোর্টের জামিনের মেয়াদ শেষে আসামিরা জেলা ও দায়রা জজ আদালতে জামিন চান। কিন্তু আদালত জামিন আবেদন খারিজ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://manews24.com/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC/655/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

PinTech ERP Revolutionizes Manufacturing in Bangladesh with PinCraft: Scalable Solutions for Faster Growth and Operational Excellence

মিলনের খুনিদের গ্রেপ্তারের দাবি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের, নিউএজ সম্পাদকের ওপর হামলার নিন্দা

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতসহ ৮ দলের

জামায়াতসহ ৮ দলের যৌথ সংবাদ সম্মেলন আজ

১০

“জুলাই সনদের আইনিভিত্তিক গণভোট দিতে হবে” —কুমিল্লা ৬ আসনের জামায়াত প্রার্থী

১১

মোটরসাইকেল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

১২

সুদানে রাস্তায় শত শত মরদেহ, কবর দেওয়ার কেউ নেই

১৩

ডিআইজি এহসানউল্লাহ পুলিশ একাডেমি থেকে পালালেন

১৪

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য বেঁচে নেই

১৫

চাষাড়া’য় হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

১৬

কুমিল্লা’য় ছাড়পত্র বাতিলের পরেও বন্ধ হয়নি নিহা ইট ভাটা, নীরব ভূমিকায় জেলা প্রশাসন

১৭

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী গ্রেফতার

১৮

বিএনপি সংস্কার বিহীন আওয়ামী বাংলাদেশে ফিরে যেতে চায়-কুমিল্লায় ডা. তাহের 

১৯

শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক

২০