রিপোর্ট বাংলাদেশ~
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দর্শনায় যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ১

Oplus_0

চুয়াডাঙ্গা জেলার দর্শনায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২৬৩ পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজাসহ মাহাবুব আলম পলাশ নামে একজনকে আটক করেছে।

সোমবার দিবাগত রাত ১২:০০ টার দিকে দর্শনা পৌরসভার মোহাম্মদপুর জামে মসজিদ সংলগ্ন এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটকককৃত পলাশ মোহাম্মদপুর এলাকার মৃত বদরুল আলমের ছেলে।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেনাবাহিনী।

বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ১২ :০০ টার দিকে ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার মোহাম্মদপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ।

এসময় ২৬৩ পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের কলকে, চারটি গাঁজা কাটার সরঞ্জাম ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মাহাবুব আলম পলাশ নামে একজনকে গ্রেফতার করা হয়।

আসামি পলাশকে আইনি কার্যক্রম শেষে মাদকদ্রব্যসহ ভোর ০৩ : ০০ টার দিকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী আরও জানায়, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://manews24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc/870/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

PinTech ERP Revolutionizes Manufacturing in Bangladesh with PinCraft: Scalable Solutions for Faster Growth and Operational Excellence

১

মিলনের খুনিদের গ্রেপ্তারের দাবি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের, নিউএজ সম্পাদকের ওপর হামলার নিন্দা

২

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

৩

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

৪

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

৫

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

৬

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

৭

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

৮

নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতসহ ৮ দলের

৯

জামায়াতসহ ৮ দলের যৌথ সংবাদ সম্মেলন আজ

১০

“জুলাই সনদের আইনিভিত্তিক গণভোট দিতে হবে” —কুমিল্লা ৬ আসনের জামায়াত প্রার্থী

১১

মোটরসাইকেল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

১২

সুদানে রাস্তায় শত শত মরদেহ, কবর দেওয়ার কেউ নেই

১৩

ডিআইজি এহসানউল্লাহ পুলিশ একাডেমি থেকে পালালেন

১৪

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য বেঁচে নেই

১৫

চাষাড়া’য় হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

১৬

কুমিল্লা’য় ছাড়পত্র বাতিলের পরেও বন্ধ হয়নি নিহা ইট ভাটা, নীরব ভূমিকায় জেলা প্রশাসন

১৭

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী গ্রেফতার

১৮

বিএনপি সংস্কার বিহীন আওয়ামী বাংলাদেশে ফিরে যেতে চায়-কুমিল্লায় ডা. তাহের 

১৯

শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক

২০