রিপোর্ট বাংলাদেশ~
১ নভেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিআইজি এহসানউল্লাহ পুলিশ একাডেমি থেকে পালালেন

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এহসানউল্লাহ। বুধবার সকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরদিন ডাকযোগে পাঠানো তার ছুটির আবেদনটি কর্তৃপক্ষ অনুমোদন করেনি।

২০তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস শাখার দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস শাখার পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, বুধবার সকাল থেকে ডিআইজি এহসানউল্লাহ কর্মস্থলে ছিলেন না। পরদিন তিনি ডাকযোগে ছুটির আবেদন পাঠালেও সেটি গৃহীত হয়নি। তিনি কেন হঠাৎ কর্মস্থল ত্যাগ করলেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://manews24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc/1018/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]