রিপোর্ট বাংলাদেশ~
৪ মে ২০২৫, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক স্বামী সন্তানকে ফেরত নিলে, গৃহবধূর আত্মহত্যা

মাদারীপুরে দ্বিতীয় বিয়ের ২৪ ঘণ্টা না যেতেই আত্মহত্যা করেছেন কলি আক্তার (২২) নামে এক গৃহবধূ। স্বজনদের অভিযোগ, সাবেক স্বামীর পরিবারের লোকজন তার সন্তানকে জোর করে নিয়ে গেলে মানসিক আঘাতে তিনি আত্মহত্যা করেন।

শনিবার (৩ মে) সন্ধ্যায় ঘরের ভেতর গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। এর আগে, শুক্রবার দুপুরে কলির সঙ্গে পারিবারিকভাবে আবার বিয়ে হয় প্রতিবেশি মান্নান খার ছেলে আলী খার (৩০) সঙ্গে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কলির সাবেক শ্বশুরবাড়ির লোকজন।

স্বজনরা জানায়, মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়ার মৃত রকমান মাতুব্বরর ছেলে কাতার প্রবাসী আসলাম মাতুব্বরের (৩১) সঙ্গে প্রথমে বিয়ে হয় একই এলাকার সালাম খার মেয়ে কলি আক্তারের (২২)। পরে তাদের কোলজুড়ে আসে এক ছেলে সন্তানও। কিন্তু পারিবারিক কলহের জেরে দেড় মাস আগে আসলামের সঙ্গে কলির বিবাহবিচ্ছেদ হয়। এরপর এক বছরের আইয়েনকে নিয়ে বাবার বাড়ি চলে আসে কলি।

 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, শিশুকে কলির কাছ থেকে নেওয়ার পরপরই ঘটে এমন ঘটনা। এই ঘটনায় স্বজনদের কাছ থেকে লিখিত পাওয়ার পর নেওয়া হয় পরবর্তী আইনগত ব্যবস্থা। এছাড়া ঘটনাস্থল ও হাসপাতাল দুটি স্থানেই পুলিশের আলাদা দুটি টিম কাজ করছে।

এদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পালিয়েছে আসলামের পরিবারের লোকজন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://manews24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc/596/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]