আব্দুল্লাহ আল মানছুর~~
১৪ জুলাই ২০২৫, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ফেরত আওয়ামী লীগ নেতা শামস খান বিমানবন্দরে আটক

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান হিমুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর তাকে টাঙ্গাইলের নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, তারেক শামস খান হিমু টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার তেবারিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত হুমায়ন খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঈগল’ প্রতীক নিয়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ বিষয়ে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তার নামে নাগরপুর থানায় মামলা হয়। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র থাকার পর আজ সোমবার ভোরে দেশে ফিরলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে নাগরপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়। নাগরপুর থানা পুলিশ বেলা ৩টার দিকে তারেক শামস হিমুকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://manews24.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4/844/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিলনের খুনিদের গ্রেপ্তারের দাবি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের, নিউএজ সম্পাদকের ওপর হামলার নিন্দা

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতসহ ৮ দলের

জামায়াতসহ ৮ দলের যৌথ সংবাদ সম্মেলন আজ

“জুলাই সনদের আইনিভিত্তিক গণভোট দিতে হবে” —কুমিল্লা ৬ আসনের জামায়াত প্রার্থী

১০

মোটরসাইকেল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

১১

সুদানে রাস্তায় শত শত মরদেহ, কবর দেওয়ার কেউ নেই

১২

ডিআইজি এহসানউল্লাহ পুলিশ একাডেমি থেকে পালালেন

১৩

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য বেঁচে নেই

১৪

চাষাড়া’য় হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

১৫

কুমিল্লা’য় ছাড়পত্র বাতিলের পরেও বন্ধ হয়নি নিহা ইট ভাটা, নীরব ভূমিকায় জেলা প্রশাসন

১৬

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী গ্রেফতার

১৭

বিএনপি সংস্কার বিহীন আওয়ামী বাংলাদেশে ফিরে যেতে চায়-কুমিল্লায় ডা. তাহের 

১৮

শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক

১৯

বিএনপিকে সতর্কবার্তা জামায়াত ইসলামীর

২০