morshed alam
১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিলনের খুনিদের গ্রেপ্তারের দাবি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের, নিউএজ সম্পাদকের ওপর হামলার নিন্দা

মারুফ বিল্লাহ, ঢাকা :   খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক এমদাদুল হক মিলন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। এই নৃশংস হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত বলে জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে খুলনা নগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজার এলাকায় সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত গুলি চালায়। এ সময় মিলনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

মিলন খুলনার বর্তমান সময় ডট কম’র সাংবাদিক ও শলুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

এই হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, যা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে সংগঠনটি। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছে।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’র নেতৃবৃন্দ এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে সংগঠনের মনিটরিং সেলের প্রধান মোহাম্মদ আলী আবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিহত সাংবাদিকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তার নিজ বাড়িতে যাবে বলে জানান।

সংগঠনের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মো. খায়রুল আলম রফিকের নেতৃত্বে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বিবৃতিতে নিহত সাংবাদিক এমদাদুল হক মিলনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের প্রতি কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জোর আহ্বান জানানো হয়।

নিউএজের সম্পাদকের ওপর হামলার নিন্দা

এদিকে নিউএজ সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীরের ওপর হামলার ঘটনাকে ঘৃণ্য সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। সংগঠনটি জানায়, এই হামলার সঙ্গে জড়িতরা পতিত ফ্যাসিস্ট শক্তির ক্রীড়নক, যারা পরিকল্পিতভাবে ঘোলা পানিতে মাছ শিকার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, সংবাদমাধ্যমের ওপর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং সাংবাদিক- সম্পাদকদের নাজেহাল করার ঘটনাগুলো স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এসব ঘটনার সঙ্গে জড়িত সকল দুষ্কৃতকারীকে চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক নিন্দা জানিয়ে বলেন, সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কণ্ঠরোধের যে অপচেষ্টা চলছে, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://manews24.com/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4/1095/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিলনের খুনিদের গ্রেপ্তারের দাবি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের, নিউএজ সম্পাদকের ওপর হামলার নিন্দা

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতসহ ৮ দলের

জামায়াতসহ ৮ দলের যৌথ সংবাদ সম্মেলন আজ

“জুলাই সনদের আইনিভিত্তিক গণভোট দিতে হবে” —কুমিল্লা ৬ আসনের জামায়াত প্রার্থী

১০

মোটরসাইকেল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

১১

সুদানে রাস্তায় শত শত মরদেহ, কবর দেওয়ার কেউ নেই

১২

ডিআইজি এহসানউল্লাহ পুলিশ একাডেমি থেকে পালালেন

১৩

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য বেঁচে নেই

১৪

চাষাড়া’য় হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

১৫

কুমিল্লা’য় ছাড়পত্র বাতিলের পরেও বন্ধ হয়নি নিহা ইট ভাটা, নীরব ভূমিকায় জেলা প্রশাসন

১৬

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী গ্রেফতার

১৭

বিএনপি সংস্কার বিহীন আওয়ামী বাংলাদেশে ফিরে যেতে চায়-কুমিল্লায় ডা. তাহের 

১৮

শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক

১৯

বিএনপিকে সতর্কবার্তা জামায়াত ইসলামীর

২০