রিপোর্ট বাংলাদেশ~~
১১ মে ২০২৫, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আ.লীগের সাবেক এমপিসহ ৭ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকায় ২৪ ঘণ্টায় ঝটিকা মিছিল বিরোধী অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাবেক এমপিসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— সুনামগঞ্জ জেলার সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ার (৪৫), রাজধানীর দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান মতি (৫৫), গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পরিচালক ও শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটু (৪৪), কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নেছার আহমেদ ওরফে নেছার উদ্দিন হাওলাদার (৩৫), দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. রবিউল ইসলাম (৪০), নবীনগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন সরকার (৫৫) এবং ৭ দক্ষিণ বাড্ডা বাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বিপ্লব (৫৩)।

রোববার (১১ মে) ঢাকা মহানগর পুলিশে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১১ মে) দুপুর থেকে রবিবার (১২ মে) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://manews24.com/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC/630/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

PinTech ERP Revolutionizes Manufacturing in Bangladesh with PinCraft: Scalable Solutions for Faster Growth and Operational Excellence

১

মিলনের খুনিদের গ্রেপ্তারের দাবি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের, নিউএজ সম্পাদকের ওপর হামলার নিন্দা

২

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

৩

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

৪

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

৫

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

৬

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

৭

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

৮

নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতসহ ৮ দলের

৯

জামায়াতসহ ৮ দলের যৌথ সংবাদ সম্মেলন আজ

১০

“জুলাই সনদের আইনিভিত্তিক গণভোট দিতে হবে” —কুমিল্লা ৬ আসনের জামায়াত প্রার্থী

১১

মোটরসাইকেল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

১২

সুদানে রাস্তায় শত শত মরদেহ, কবর দেওয়ার কেউ নেই

১৩

ডিআইজি এহসানউল্লাহ পুলিশ একাডেমি থেকে পালালেন

১৪

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য বেঁচে নেই

১৫

চাষাড়া’য় হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

১৬

কুমিল্লা’য় ছাড়পত্র বাতিলের পরেও বন্ধ হয়নি নিহা ইট ভাটা, নীরব ভূমিকায় জেলা প্রশাসন

১৭

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী গ্রেফতার

১৮

বিএনপি সংস্কার বিহীন আওয়ামী বাংলাদেশে ফিরে যেতে চায়-কুমিল্লায় ডা. তাহের 

১৯

শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক

২০