রিপোর্ট বাংলাদেশ~
২৯ অক্টোবর ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

বরগুনার তালতলীতে বৈদ্যুতিক ইঁদুর দমন ফাঁদে জড়িয়ে ইমরান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার বড়ভাইজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ওই গ্রামের রিপা বেগমের ছেলে এবং হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া এলাকায় সকালে ইমরান তার মায়ের সঙ্গে ধানক্ষেতে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এ সময় স্থানীয় আবু সালেহ ইঁদুর দমনের উদ্দেশ্যে অবৈধভাবে মসজিদের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ধানক্ষেতে ওই ফাঁদের কোনো সতর্কবার্তা বা চিহ্ন দেওয়া ছিল না। অসাবধানতাবশত ইমরান সেই ফাঁদে জড়িয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা বলেন, কৃষিক্ষেতে এভাবে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা মারাত্মক অপরাধ। প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া এমন দুর্ঘটনা রোধ সম্ভব নয়। ঘটনার পর অভিযুক্ত আবু সালেহ পলাতক রয়েছে বলে জানিয়েছেন তারা।
নিহতের মা রিপা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি বুঝতেই পারিনি ওখানে বিদ্যুৎ ছিল। সেই ফাঁদে জড়িয়ে মুহূর্তেই আমার ছেলেটা চোখের সামনে নিথর হয়ে গেল।
এ বিষয়ে তালতলী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. ইমরান শেখ বলেন,মসজিদের সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে বিদ্যুৎ নেওয়া সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://manews24.com/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC/953/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

PinTech ERP Revolutionizes Manufacturing in Bangladesh with PinCraft: Scalable Solutions for Faster Growth and Operational Excellence

মিলনের খুনিদের গ্রেপ্তারের দাবি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের, নিউএজ সম্পাদকের ওপর হামলার নিন্দা

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতসহ ৮ দলের

জামায়াতসহ ৮ দলের যৌথ সংবাদ সম্মেলন আজ

১০

“জুলাই সনদের আইনিভিত্তিক গণভোট দিতে হবে” —কুমিল্লা ৬ আসনের জামায়াত প্রার্থী

১১

মোটরসাইকেল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

১২

সুদানে রাস্তায় শত শত মরদেহ, কবর দেওয়ার কেউ নেই

১৩

ডিআইজি এহসানউল্লাহ পুলিশ একাডেমি থেকে পালালেন

১৪

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য বেঁচে নেই

১৫

চাষাড়া’য় হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

১৬

কুমিল্লা’য় ছাড়পত্র বাতিলের পরেও বন্ধ হয়নি নিহা ইট ভাটা, নীরব ভূমিকায় জেলা প্রশাসন

১৭

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী গ্রেফতার

১৮

বিএনপি সংস্কার বিহীন আওয়ামী বাংলাদেশে ফিরে যেতে চায়-কুমিল্লায় ডা. তাহের 

১৯

শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক

২০