||হামিদুর রহমান জামিল,কুমিল্লা||
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৪:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমান-এর পক্ষ থেকে শিক্ষক- শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে— ঢাকার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে (২৫ সেপ্টেম্বর ২০২৫) রাজধানী ঢাকার বাড্ডায় সংশ্লিষ্ট স্কুল প্রাঙ্গণে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি’র কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম।

সংক্ষিপ্ত আলোচনা শেষে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে— সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, রুবেল আমিন ও শাহাদত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বর্তমান সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ রাফি হোসেন আব্দুল্লাহ, সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক ডক্টর মুহাম্মদ হারুন-অর রশিদ, বাড্ডা থানা বিএনপি’র আহবায়ক আব্দুল কাদির বাবু, গুলশান থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহাজাহান কবির, স্থানীয় গণমাধ্যমকর্মী মোঃ আব্দুল মতিন, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ। উল্লেখ্য, মানবিক সেবামূলক কর্মসূচি পরিচালনার পাশাপাশি সারাদেশে ফলজ, ঔষধি, ফুল ও বনজ বৃক্ষের চারা রোপণ অভিযান অব্যাহত রেখেছে ‘আমরা বিএনপি পরিবার’

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://manews24.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc/883/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

PinTech ERP Revolutionizes Manufacturing in Bangladesh with PinCraft: Scalable Solutions for Faster Growth and Operational Excellence

মিলনের খুনিদের গ্রেপ্তারের দাবি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের, নিউএজ সম্পাদকের ওপর হামলার নিন্দা

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতসহ ৮ দলের

জামায়াতসহ ৮ দলের যৌথ সংবাদ সম্মেলন আজ

১০

“জুলাই সনদের আইনিভিত্তিক গণভোট দিতে হবে” —কুমিল্লা ৬ আসনের জামায়াত প্রার্থী

১১

মোটরসাইকেল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

১২

সুদানে রাস্তায় শত শত মরদেহ, কবর দেওয়ার কেউ নেই

১৩

ডিআইজি এহসানউল্লাহ পুলিশ একাডেমি থেকে পালালেন

১৪

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য বেঁচে নেই

১৫

চাষাড়া’য় হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

১৬

কুমিল্লা’য় ছাড়পত্র বাতিলের পরেও বন্ধ হয়নি নিহা ইট ভাটা, নীরব ভূমিকায় জেলা প্রশাসন

১৭

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী গ্রেফতার

১৮

বিএনপি সংস্কার বিহীন আওয়ামী বাংলাদেশে ফিরে যেতে চায়-কুমিল্লায় ডা. তাহের 

১৯

শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক

২০