৪ এপ্রিল ২০২৫, ২:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা’র যুবক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার বুড়িচং উপজেলার এক যুবক নিহত হয়েছে। বুধবার (২ এপ্রিল) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় মক্কা নগরী থেকে ১২০ কিলোমিটার দূরে আল লাম লাম (মিকাত) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ ফারুক (৪৫)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের আনন্দপুর (বিজিবি ক্যাম্পের পশ্চিমপাশের বাড়ি) গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। তার ছোট ভাই মোহাম্মদ ইমন মৃত্যুর বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

ইমন জানান, গত সাত বছর পূর্বে তার ভাই সৌদি আরবে যায়। সর্বশেষ দেড় বছর পূর্বে দেশ থেকে ছুটি কাটিয়ে যান তিনি। ফারুক সৌদি আরবে গাড়িচালক হিসেবে কাজ করতেন।

তিনি জানান, বুধবার রাত দেড়টায় সৌদি আরবে থাকা তার ফুপাতো ভাই দুলাল ফোন করে জানায় ইমন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মিকাত নামক স্থানে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফারুক নিহত হন।

সৌদি আরবে থাকা নিহত ফারুকের নিকটাত্মীয় মো. শাহ আলম শাহপরান জানান, ফারুক ওই এলাকাতেই বসবাস করতেন, রাতের খাবারের জন্য গাড়ি নিয়ে বের হয়েছিলেন। বাসা থেকে তিন কিলোমিটার দূরে একটি সড়কে গাড়ি ইউটার্ন নিয়ে রাস্তায় ওঠার সময় মর্মান্তিকে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

 

 

এদিকে ফারুকের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। নিহত ফারুক চার ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন। তার স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের সদস্যরা পাগলপ্রায়।

এদিকে নিহতের মরদেহ দেশে আনার জন্য ও পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার রিপোর্ট বাংলাদেশ’কে জানান, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ফারুকের মরদেহ দেশে আনাসহ তার পরিবারকে সহযোগিতা করার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা রাখবে। এ বিষয়ে বুড়িচং উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে।

 

 

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://manews24.com/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC/297/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

PinTech ERP Revolutionizes Manufacturing in Bangladesh with PinCraft: Scalable Solutions for Faster Growth and Operational Excellence

মিলনের খুনিদের গ্রেপ্তারের দাবি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের, নিউএজ সম্পাদকের ওপর হামলার নিন্দা

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

কুমিল্লা’য় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর

কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৯টি’তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী ঘোষণা

কুড়িগ্রামে একই আসনে লড়বে আপন দু’ভাই দুই দল থেকে

গুমের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে ছাত্রদল নেতা

নতুন কর্মসূচির ঘোষণা জামায়াতসহ ৮ দলের

জামায়াতসহ ৮ দলের যৌথ সংবাদ সম্মেলন আজ

১০

“জুলাই সনদের আইনিভিত্তিক গণভোট দিতে হবে” —কুমিল্লা ৬ আসনের জামায়াত প্রার্থী

১১

মোটরসাইকেল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

১২

সুদানে রাস্তায় শত শত মরদেহ, কবর দেওয়ার কেউ নেই

১৩

ডিআইজি এহসানউল্লাহ পুলিশ একাডেমি থেকে পালালেন

১৪

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য বেঁচে নেই

১৫

চাষাড়া’য় হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

১৬

কুমিল্লা’য় ছাড়পত্র বাতিলের পরেও বন্ধ হয়নি নিহা ইট ভাটা, নীরব ভূমিকায় জেলা প্রশাসন

১৭

চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী গ্রেফতার

১৮

বিএনপি সংস্কার বিহীন আওয়ামী বাংলাদেশে ফিরে যেতে চায়-কুমিল্লায় ডা. তাহের 

১৯

শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক

২০